• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে চাকরির পরীক্ষায় মায়ের প্রক্সি দিতে এসে শ্রীঘরে মা-মেয়ে

সিসি নিউজ ।। নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কেন্দ্রে মায়ের পরিবর্তে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে সাক্ষরে মিল না পাওয়ায় মা-মেয়ের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে ৩ জন এবং রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে দুজনকে এ সাজা দেন করেন কেন্দ্রের দায়িত্বরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেন্দ্র সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো ও স্বাক্ষর মিল না হওয়ার অপরাধ রয়েছে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে। পরে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠিয়েছে নীলফামারী সদর থানা-পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন—জেলার জলঢাকা উপজেলার শৌলমারী এলাকার রবিন মোস্তাফিজের মেয়ে আফিফা আফরোজ, একই ইউনিয়নের ওসমান গনির মেয়ে রনজিনা আকতার ও উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আজিজুল খানের মেয়ে আদুরী খানম। এ ছাড়া নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম ও তাঁর মেয়ে সিমলা আক্তার।  রাশেদা ও সিমলা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন দায়িত্ব পালন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, ‘সরকারি কলেজ কেন্দ্রে জলঢাকার তিন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আফিফা আফরোজের ২ দিন এবং বাকি দুজনের ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডিতদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

অন্যদিকে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বলেন, ‘রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে রাশেদা বেগম নামের এক পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষায় বসেছিলেন তাঁর মেয়ে সিমলা আক্তার। পরীক্ষার্থী রাশেদার স্বাক্ষর মিল না হওয়ায় মেয়ে সিমলা ও মা রাশেদাকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক বলেন, ‘নীলফামারীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৬টি পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। ৫ হাজার ৩৮১ জন আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২ হাজার ১০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ