• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিসি নিউজ ।। ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা সদরের দারোয়ানীর ব্যাটালিয়নের সদর দপ্তরে ওই প্রতিষ্টাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের (রংপুর) কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

অনুষ্ঠানের শুরুতে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল মো. সোহরাব হোসেন, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, ঠাকুরগাঁও বর্ডারগার্ড হাসপাতালের পরিচালক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, নীলফামারী ব্যাটালিয়ের উপ-অধিনায়ক মেজর রুহুল আসাদ প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাক (আইসিটি ও শিক্ষা) মীর্জা মুরাদ হাসান বেগ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল প্রমুখ। শেষে মধাহ্ন ভোজে অংশ নেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ