• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুইসদের হারিয়ে কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল

সিসি নিউজ ডেস্ক।। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে জিততে পারেনি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে সুইসদের রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল সেলেকাওরা। কাতারেও ওই রক্ষণ দুর্গ শক্ত করে খেলছিল সুইসরা। হলুদ জার্সির খেলোয়াড়রা আক্রমণে উঠলেও দুর্গ ভেদ করতে পারছিল না। শেষদিকে মিডফিল্ডার কাসেমিরো ওই জুজু কাটান। ১-০ গোলের জয়ে দলকে তুলে নেন বিশ্বকাপের শেষ ষোলায়।

সোমবার ৯৭৪ স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্য সমতা করে ব্রাজিল। গোলবারে দুটি শট নিলেও সুইস গোলরক্ষক ইয়ান সমারকে ফাঁকি দিতে পারেনি। এর মধ্যে ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ হারান। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

কেন বাতিল হলো গোলটি?

ভিনির গোলটি বাতিল হলো কেন! ভিনি নিজে তো অফ সাইডে ছিলেন না। গোলটিও ছিল চমৎকার। তবে ভিএআরে দেখা গেছে ভিনিসিয়ুস যখন গোলটি করেন তখন অফ সাইডে ছিলেন আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে বাই সাইকেল কিকে অসাধারণ গোল করা রিচার্লিসন। মাঠের বৃত্তের কাছাকাছি সুইস মিডফিল্ডার বল পায়ে রাখতে ব্যর্থ হলে রদ্রিগো তা ধরে কাসেমিরোকে ঠেলে দেন। তিনি দ্রুতই তা ভিনিসিয়ুসকে বাড়ান বাঁ দিকে। তিনি বল ধরে সুইজারল্যান্ডের বক্সে ঢুকে গোলকিপার সোমারের পাশ দিয়ে জালে ঠেলে দেন।

কিন্তু এই আক্রমণের সময়ই অফ সাইডে ছিলেন রিচার্লিসন। তিনি আবার বলের দিকে দৌড়াচ্ছিলেন। এই দৌড়ের কারণেই তিনি অফ সাইডের নিয়মে পড়ে যান। ভিএআর চেক করে রেফারিও গোলটি বাতিল করে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ