• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৬ বলে ৭ ছক্কা মেরে রুতুরাজের রেকর্ড

সিসি নিউজ ডেস্ক ।। ওভারের প্রতি বলেই ছক্কা। ছক্কা ছাড়া কথা নেই, এমন একটা ওভারে রুতুরাজ গায়কোয়াড়ের স্কোরিং শটের তালিকাটা দেখুন—৬, ৬, ৬,৬, ৬ (নো বল), ৬, ৬। আজ বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিবা সিংয়ের ১ ওভারে ৪৩ রান তুলে হইচই ফেলে দিয়েছেন মহারাষ্ট্রের ওপেনার গায়কোয়াড়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে এটিই এখন যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড।

আহমেদাবাদের উত্তর প্রদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৪৯ তম ওভার শুরুর আগে মহারাষ্ট্রের স্কোর ছিল ৫ উইকেটে ২৭২ রান। ১৬৫ রানে অপরাজিত রুতুরাজ শেষ ওভারে স্বাভাবিকভাবেই চড়াও হতেন। কিন্তু এভাবে? কল্পনাতেও হয়তো ছিল না শিবার। ১ ওভারে ৬টা ছক্কা মারলে সর্বোচ্চ ৩৬ রান হতে পারত। কিন্তু শিবা একটি নো বলও করেছিলেন। এতে আরও ৭ রান বেড়ে গেল। শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী রুতুরাজ অপরাজিত ১৫৯ বলে অপরাজিত ২২০ রান করে।

আর এতেই রেকর্ড পাতায় নাম উঠে গেছে রুতুরাজের। শিবার আগে ১ ওভারে ৪৩ রান দিয়েছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের উইলেম লাডিক। ২০১৮ সালে ফোর্ড ট্রফিতে এই রান তুলেছিলেন দুজন ব্যাটার নর্দার্ন ডিস্ট্রিক্টের ব্রেট হ্যাম্পটন ও জো কার্টার। আজ একক ব্যাটার হিসেবে ৪২ রান তুলেছেন রুতুরাজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ