• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাঁটুর ইনজুরিতে জেসুসের বিশ্বকাপ শেষ

সিসি নিউজ ডেস্ক।। ইনজুরির কারণে মাঠে নামা হচ্ছে না ব্রাজিলের সেরা তারকা নেইমারের। মাঠের বাইরে আছেন দানিলোও। এবার আরো একটি দুঃসংবাদ পেল সেলেসাওরা। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে গ্যাব্রিয়েল জেসুসের।

শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন জেসুস। অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই আর্সেনাল তারকাকে। গতবার রাশিয়া বিশ্বকাপে কোনো গোল না পাওয়া জেসুস এবার কাতার বিশ্বকাপেও গোলের দেখা পাননি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে ব্রাজিল। জিতলেও ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে নেইমারকে। এই পিএসজি তারকা কবে মাঠে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে জেসুসের ইনজুরি চিন্তা বাড়িয়ে দিয়েছে ব্রাজিল শিবিরে।

বিশ্বকাপে এখন পর্যন্ত সঠিক পথেই রয়েছে ব্রাজিল। ক্যামেরুনের কাছে হারলেও গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিলের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়েছে সেলেসাওরা। ক্যামেরুনের সংগ্রহ ৪ পয়েন্ট। সার্বিয়ার পয়েন্ট ১।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ