• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই- নূর

সিসি নিউজ।। উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আওয়ামীলীগ টানা ক্ষমতায় রয়েছে বলে এত উন্নয়ন দৃশ্যমান হয়েছে অথচ আওয়ামীলীগের আগে যারা ক্ষমতায় ছিলো তাদের দ্বারা উন্নয়ন তো হয়নি বরং দেশের ক্ষতি হয়েছে।

বুধবার দুপুরে (৭ ডিসেম্বর) নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ককই বড়গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসাদুজ্জামান নূর।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে যে উন্নয়ন, তার অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। বড় বড় বিল্ডিং হওয়ায় আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এরফলে শিক্ষার উন্নয়ন ও পরিবর্তনে বিরাট প্রভাব ফেলেছে। নুর বলেন, প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নিরাপদ থাকবো, উন্নয়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান ও ঠিকাদার মোকছেদ আলী বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ককই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিধু ভুষণ রায়।

উপজেলা প্রকৌশলী বিরল রায় জানান, ১ কোটি ১৭ লাখ ২২ হাজার ৯৭২ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট দ্বিতল ভবণ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কেয়া বেকারী এ্যান্ড কনস্ট্রাকশন। আগামী বছরের জুনের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ