• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিসি নিউজ।। সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানে আজ ৯ ডিসেম্বর দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এ আয়োজন করে।

সৈয়দপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ইউপি চেয়ার ডা. শাহাজাদা সরকার, সাংবাদিক সাকির হোসেন বাদল, অধ্যক্ষ লুৎফর রহমান, সুপার আফজাল বিন নাজির, সহকারী শিক্ষিকা শাহাজাদী বেগম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ