• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে আজ শুক্রবার দিবসটি পালন করে। জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও সাংবাদিক এম আর আলম ঝন্টু।

পাঁচ ক্যাটাগরীতে সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন রাজিয়া সুলতানা, আশরফি চৌধুরী, সামসুন নাহার, সুলতানা পারভীন ও শিরিনা আকতার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ