• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইয়াবাসহ একজন আটক 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০ পিস ইয়াবাসহ আবুবকর সিদ্দিক  লেবু (৩২) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে শহরের কামারপুকুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক আবু বকর রংপুরের বদরগঞ্জ লাল দিঘী হাট শাস্ত্রীপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের নীলফামারী কার্যালয়ের একটি দল উল্লেখিত এলাকায় আনারুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভাড়াটিয়া আবু বকরের বাসা থেকে বিশেষ অবস্থায় রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।  পরে আটক করে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন সকাল সাড়ে ৯ টার দিকে তাঁকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক যুবকের  বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ