• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিসি নিউজ।। গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর-মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আ. ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজি চালিত একটি অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) দীবাকর অধিকারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান তিনজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ