• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সিসি নিউজ।। জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার প্রতুর্ষে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে সূচনা ঘটে দিবসের। জেলার সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসকক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, নীলফামারী প্রেসক্লাব, সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পমাল্য অর্পণ শেষে এক নিরবতা পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল আটটায় জেলা শিল্পকলা একাডেমিতে পোস্টার ও পুস্তক প্রদর্শনী, সাড়ে আটটায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সাড়ে ১১টায় ডিসি গার্ডেনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, বেলা ১২টায় সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধণা, বাদ জুম্মা বিভিন্ন উপসানালয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও বিরোধী আলোচনা ও শহীদরে বিদেহী আত্মার মাগফেরাৎ, হাসপাতাল, জেলখানা, এতিম ও শিশু পরিবারে উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।
বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন বনাম পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচ, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান, কেন্দ্রীয় শহিদ মিনার ও শহরের অদুরে হালির বাজারে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র পদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ