নীলফামারী প্রতিনিধি।। মহান বিজয় দিবস উপলক্ষে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ও দুস্থদের মাঝে কম্বল বিতিরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ব্যাটালিয়নের কর্মএলাকা পঞ্চগড় জেলার মালকাডাঙ্গা বিজিবি ক্যাম্পে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রাহুল আসাদ (পদাতিক)। দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মো. নূর আলম। অনুষ্ঠানে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ১৬০টি কম্বল বিতরণ ও ৩ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজিবি সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।