• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন ট্রেন চালু করা হবে- রেলপথ মন্ত্রী

সুমন ইসলাম প্রামানিক, ডোমার।। রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এরফলে এই পথ দিয়ে ভারত, নেপাল ও ভুটান বাংলাদেশ যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে।
রোববার দুপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিককদের সাথে আলাপকালে এসবকথা বলেন রেলপথ মন্ত্রী। এছাড়া তিনি জানান, এ অঞ্চলের মানুষের প্রানের দাবী পুরন করতে আগামী জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে একটি দিবাকালীন আন্তনগর ট্রেন চালু করা হবে।
এরআগে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ছাড়াও রেলের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ