• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্বাসরুদ্ধকর ফাইনালে ভলিবলের শিরোপা বাংলাদেশের

সিসি নিউজ ডেস্ক।। ফাইনালটা প্রায় হেরেই বসেছিল বাংলাদেশ। দুই সেট হেরে চলে গিয়েছিল খাদের কিনারায়। সেখান থেকেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ  আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে বাংলাদেশ।

চার জাতি টুর্নামেন্টে আজ ছিল ফাইনাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের সঙ্গে লড়াইটা হলো শ্বাসরুদ্ধকর । স্নায়ুক্ষয়ী ম্যাচে ৩-২ সেটে শিরোপা ঘরে তোলে স্বাগতিক বাংলাদেশ।

আজ প্রথম সেটটা দারুণভাবেই শুরু করেছিল বাংলাদেশ। ২৫-১৮ পয়েন্টে সেট জিতে নেয় আলীপোর আরজির দল। কিন্তু দ্বিতীয় সেটেই ছন্দপতন। স্বাগতিকেরা হেরে বসে ১৫-২৫ পয়েন্টে। খেলা জমে ওঠে তৃতীয় সেটে। শুরুতে পিছিয়ে পড়লেও খেলায় ফিরে এসেছিল বাংলাদেশ। সেটে ফেরায় সমতা। কিন্তু শেষটায় এই সেটেও ২২-২৫ পয়েন্টে হেরে বসে স্বাগতিকেরা। ম্যাচ হেলে যায় ২-১ সেটে এগিয়ে থাকা কিরগিজস্তানের দিকে।

জিততেই হবে এমন সমীকরণে চতুর্থ সেটে বাংলাদেশ শুরুটা ভালো করলেও কিরগিজস্তানও চেপে ধরে স্বাগতিকদের। সেটের মাঝপথে ১৪-১৪ পয়েন্টে সমতা থাকলেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৫-১৯ পয়েন্টে সেট জিতে শিরোপার সম্ভাবনা জাগিয়ে রাখে আলীপোর আরজির দল।

শেষ সেটটা হলো আরও স্নায়ুক্ষয়ী। শুরুতে এগিয়ে থাকা বাংলাদেশ পিছিয়ে পড়ল হঠাৎ করে। ম্যাচ ফিরল কিরগিজস্তান। সেখান থেকে টাইব্রেকে দুই দলই এগোল সমানতালে। স্টেডিয়ামের ভরা দর্শকের সামনে ফাইনাল শেষ পর্যন্ত জিতেছে স্বাগতিকেরাই। ১৮-১৬ পয়েন্টে পঞ্চম সেট জিতে শিরোপা জিতে নেয় বাংলাদেশের যুবারা।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ