• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফের মেয়র হলেন জাপার মোস্তফা

সিসি নিউজ।। ক্ষমতায় থেকে সিটি করপোরেশন নির্বাচনে প্রতিপক্ষের কাছে আওয়ামী লীগের হারের রেকর্ড খুব কম। সবশেষ ২০১৮ সালে সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে নাটকীয়ভাবে হেরেছিল দলটির প্রার্থী। এরপর বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে একচেটিয়া জয় পায় আওয়ামী লীগ। তবে এবার রংপুর সিটি করপোরেশনের ভোটে জাতীয় পার্টির কাছে শোচনীয়ভাবে হেরেছে নৌকা প্রতীকের প্রার্থী। ফলে দ্বিতীয় দফায় মেয়র হলেন জাপার প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সবকটি (২২৯) কেন্দ্রের ফলাফল শেষে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পেয়েছে ৪৯ হাজার ৮৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রংপুর সিটি নির্বাচন  রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এ ফলাফল ঘোষণা করছেন।

ভোটের মাঠে মেয়র পদে লড়েছে ৯ জন। অন্য প্রার্থীদের মধ্য বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান ডাব প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল) পেছেছেন ৫ হাজার ৮০৯, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১৫৬, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি) পেয়েছেন ২ হাজার ৮৬৪, মেহেদী হাসান বনি (হরিণ) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মহানগর এলাকায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও অনেকে ভোট দিতে না পারায় সময় বাড়ান হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ