• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামা প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার মারগাঁও গ্রামে স্বামী রবিউল ইসলাম (৩৫) ও স্ত্রী শামসুন্নাহার বেগমের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। শনিবার দিবাগত রাতে শয়নকক্ষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। রবিউল ইসলাম উপজেলার মারগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে এই দম্পতির ৯ মাস বয়সী কন্যাসন্তানের কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে আসে। তারা এসে দেখে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে সেটি ভেঙে দেখা যায়, শয়নকক্ষে তাঁরা একই রশিতে ঝুলন্ত অবস্থায় আছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে খানসামা থানার পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১২-১৩ বছর আগে একই গ্রামের দুলাল মেম্বারপাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সঙ্গে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না, সংসারে ঝগড়া লেগে থাকত। সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস ও মীমাংসা হয়েছে।

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মৃত শামসুন্নাহারের পরিবার।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে থানার পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ