• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক অধ্যক্ষ নিহত

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াজেদ আলী রাতে পাটগ্রামের রসূলগঞ্জে তাঁর নিজ বাড়ির উদ্দেশে হেঁটে রওনা হন। বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে পেছন থেকে উপর্যুপরি মাথা, গলা ও বাম কাঁধে আঘাত করে পালিয়ে যায়। এ সময় চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওয়াজেদ আলীর বাবার নাম বছির উদ্দিন। ওয়াজেদ আলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের লালমনিরহাট জেলার সাবেক ডেপুটি কমান্ডার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আবিদ আলীর ছোট ভাই এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের মামা। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।

রুহুল আমীন বাবুল বলেন, বাসার গেট থেকে ১০ গজ দূরে দুর্বৃত্তের হামলায় আমার মামার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অন্যান্য তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ