• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক রাকিব ইসলামকে (২১) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষক রাকিব ইসলাম ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়িডাঙ্গা গ্রামের দুলাল হোসেন এর ছেলে।
থানা সুত্রে জানা যার, গত ১৯ ডিসেম্বর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের শারীরীক প্রতিবন্ধী কিশোরী কন্যা (১৫) রাত ১০টার দিকে এলাকায় ওয়াজ মাহফিল হতে ফেরার পথে লম্পট রাকিব জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবন্ধী কিশোরী লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও তাঁর আচরনে মায়ের সন্দেহ হয়। এক পর্যায়ে কিশোরী তার মায়ের নিকট ঘটনা প্রকাশ
করে। পরে প্রতিবন্ধি কিশোরীর পিতা ডোমার থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে আজ শুক্রবার ভোরে রাকিব ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আসামী রাকিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ