• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা সমাপ্ত

সিসি নিউজ।। নীলফামারী জেলার সদর উপজেলায় শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে খেলা শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করা হয়। জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী দৌড়, বর্ষা নিক্ষেপ, হাই জাম্পসহ ৩২টি ইভেণ্টে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘শুধু পড়াশোনা নয়, খেলাধুলার বিকল্প নেই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে নানা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর ফলে ভালো খেলোয়ার যেমন তৈরি হচ্ছে, তেমনি সুস্থ্য দেহ সুন্দর মনের অধিকারী হচ্ছেন শিক্ষার্থীরা।’
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টি অঞ্চল থেকে ফাইনাল খেলায় ২২৮জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮জন বিজয়ী হয়েছেন। প্রত্যেককে সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ