সিসি নিউজ।। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগুচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমরা কেন বিশ্বের সব দেশেই প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় সফল হয়েছে। বর্তমান এই সংকটও কেটে যাবে বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই।’
মঙ্গলবার দুপুরে জেলা সদরের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক তিনি।
তিনি বলেন, ‘এখন কাউকে জিজ্ঞেস করে দ্যাখেন, মঙ্গা কি, কেউ বলতে পারবেন না। এই মঙ্গা এখন আর নেই। মঙ্গা নেই এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার কারণে। নীলফামারীতে উত্তরা ইপিজেড হয়েছে। শিল্পকলকারখানা তৈরি হয়েছে। এরফলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মানুষ অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান ড. ইব্রাহিম হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ ও কনসালটেন্ট ড. ফয়জুর ফারুকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
কোম্পানিটির সহায়তায় ইউনিয়নের ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।