• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: আটক ৩

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে মাহাবুবা খাতুন মিষ্টি (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে হলদীবাড়ী রেলওয়ে কলোনীর শ্বশুরবাড়ী নিজ ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। মিষ্টির দেহে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, ঘটনার দিন স্বামী শাহনেওয়াজ হোসেন রনি (২৮) চাকুরীর সুবাধে বাইরে থাকায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর রজব আলী (৫৯), শ্বাশুড়ী সামছুন নাহার (৫০) ও রিনা (৩৫) নামে দুই ননদকে আটক করা হয়েছে। মিষ্টি পৌর শহরের ইব্রাহীম নগর মহল্লার মোবারক আলীর মেয়ে।

মিষ্টি বাবা মোবারক আলী বলেন, প্রায় বছরখানেক আগে হলদীবাড়ী মহল্লার রজব আলীর ছেলের সাথে শাহনেওয়াজ হোসেন রনির সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে মেয়ের মন খারাপ থাকতো। তবে কারণ কখনো জানতে পারেননি বাবার বাড়ির লোকজন। আজ বুধবার সকালে মেয়ের শ্বশুর বাড়ির পক্ষে খবর পেয়ে ছুটে যান তিনি। এসময় মিষ্টির দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তদন্ত সাপেক্ষে মূল ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

মিষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ