ঠাকুরগাঁওয়ে শিশুকে ‘ধর্ষণের’ পর শ্বাষরোধে হত্যা, যুবক আটক

সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে এক শিশুকে ‘ধর্ষণের’ পর শ্বাসরোধে হত্যার অভিযোগে শফিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের তেয়ারিগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজ সকালে তেয়ারিগাঁও এলাকায় ভুট্টা খেত থেকে পরিবারের সদস্যরা ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ফারিয়া আক্তার (৫) তেয়ারিগাঁও এলাকার ফজর আলীর মেয়ে। আটক যুবক ওই এলাকার বাসিন্দা।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে। এ বিষয়ে আরও স্পষ্ট হতে মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হবে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে শিশুটির মৃত্যু কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’ওসি আরও জানান,

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, সকালে শিশুটিকে বড়ই খাওয়ার প্রলোভন দেখিয়ে শফিকুল তাকে বাড়ির পাশে ভুট্টা খেতে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর ভুট্টা খেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে গ্রাম্য পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করে পুলিশ ও সিআইডিকে সোপর্দ করা হয়।

সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে সিআইডি টিম পাঠানো হয়েছে। তাঁরা আলামত সংগ্রহ করছে।


Posted

in

by