চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পাচগ্রাম (নতুন বাজারে) বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিল সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, টিকাদার মোঃ শাহ্ আলম, মোঃ আফজালুল হক, মোঃ আঃ মজিদ সরকার, মোঃ রুবেল মিয়াসহ আর ও অনেকে বক্তব্য রাখেন। এ সময় তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য জোরালো দাবী করেন। তারা আরও বলেন, এই অবৈধ গাড়ী চলাচলের কারণে আমরা আমাদের ছোট ছোট ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠাতে অনেক ভয় করি। এবং এই সব অবৈধ গাড়ী চলাচলের কারণে আমাদের রাস্তা-ঘাটগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।