• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

সিসি নিউজ।। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য,আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে যুবলীগ।
রবিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সহসভাপতি সুধীর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ যখন বিশ^ বুকে মাথা উচুঁ করে দাড়িয়েছে। বর্হিবিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের কাছে বাংলদেশ এখন একটি মডেল। ঠিক সেই সময় বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য, আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচার চালিয়ে বর্হিবিশ্বের কাছে বাংলাদেশের সুনাম নস্টের ষড়যন্ত্র চালাচ্ছে।
এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকাতে হবে এবং তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ