• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে ভোক্তা অধিকারের অভিযানে দুই হোটেল মালিকের জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা করে ভোক্তা।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে পৌর এলাকার বাসস্ট্যান্ডে অভিযান চালায় দপ্তরটির কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযানে ঢাকা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মমতাজ আলী ওরফে মন্তাজ আলীকে ৭ হাজার টাকা এবং রাজলক্ষী-১ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক কার্তিক চৌধুরীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি হোটেলেই অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো এবং মূল্য তালিকা না থাকা সহ খাবারে আয়োডিন বিহীন লবন ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে জানিয়ে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘পুরো জেলা ব্যাপী আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। ভোক্তার অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অভিযানে আরো একটি হোটেল মালিককে আমরা সর্তক করে দিয়েছি। যাদেরকে জরিমানা করা হয়েছে, তারা আগামী দিনে সচেতন এবং সর্তক না হলে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে।’

অভিযান শেষে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য কতৃপক্ষ এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুসফিকুর রহমান এবং ঘোড়াঘাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ইসরাইল হোসেন সহ দপ্তর দুটির অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ