• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নারীর ক্ষমতায়নে বাইসাইকেল শোভাযাত্রা

সিসি নিউজ।। নীলফামারীতে নারীর ক্ষমতায়নে বালিকাদের বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে দেড় শতাধিক বালিকার অংশগ্রহনে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় কর্মসূচির আয়োজন করে নারী যোগাযোগ কেন্দ্র।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম। এসময়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাতা সংস্থা ডিয়াকোনিয়ার কান্ট্রি ডিরেক্টর খদেজা সুলতানা, ডিয়াকোনিয়া সুইডেনের এশিয়া রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টার গোন্না, টিম মেম্বার বারবো ক্যাটরিনা, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলা উদ্দিন আলী প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ