• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ভোক্তা অধিকারের অভিযান: চার প্রতিষ্ঠানকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করা, রং মিশ্রিত ও খোলা স্থানে খাবার বিক্রি করার অপরাধে দিনাজপুরের খানসামায় চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ মার্চ) সকালে খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে একটি হোটেল ও পাকেরহাটে কীটনাশক, ঔষধ ও মুদিখানার দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জানা যায়, কাচিনীয়া বাজারের ধনঞ্জয় রায় হোটেলের সামনে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা ও খোলা স্থানে খাবার রাখার দায়ে ৩০০০, পাকেরহাট টাওয়ার মার্কেটে মোখলেছুর রহমানের কীটনাশকের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে সার বিক্রি করায় ৩০০০, ভাই ভাই স্টোরের বাবলুর রহমানকে রংমিশ্রিত খাবার সংরক্ষণ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে ২০০০ এবং রবীন্দ্র নাথ রায়কে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, রমজান মাস উপলক্ষে বাজার ব্যবস্থাপনা ভাল রাখতে এবং ভেজাল খাদ্য বিক্রি না করতে এধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব, পুলিশ সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ