• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মধ্যপাড়ায় ট্রাক চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, চালক আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতিপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা পাথর খনি এলাকায় ট্রাক চাপায় বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন (৭২) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।এঘটনায় ট্রাকের চালক বাবু মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।
নিহত শাহাদত হোসেন ওই এলাকার পলিপাড়া গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে। আটক চালক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আব্দুল হাই এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ হারুন উর-রশিদ। বুধবার সকাল ৯টায় খনি এলাকার মধ্যপাড়া- মিঠাপুকুর সড়কে পলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সকাল সাড়ে ৯টার সময় মধ্যপাড়া কঠিন শিলা পাথর খনি এলাকার পলিপাড়া নামক স্থানের মধ্যপাড়া- মিঠাপুকুর হাইওয়ে সড়কে মধ্যপাড়া থেকে মিঠাপুকুর অভিমুখে যাওয়ার পথে একটি আলু বোঝাই (রংপুর -ট ১১-০২-৯২)ট্রাকের সমনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি কাঠ ফার্নিচার তৈরির কারখানায় ঢুকে পড়লে,কারখানায় বসে থাকা বীর মুক্তি যোদ্ধা শাহাদত হোসেন চাপা পড়ে গুরুতর আহত হয় এবং ওই করাখানা ভেঙ্গে চুরমার হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি এবং চালকে আটক করেছে মধ্যপাড়া ফাঁড়ী পুলিশ।
মধ্যপাড়া পুলিশ ফাড়ী ইনচার্জ হারুন উর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে এঘটনায় ঘাতক ট্রাকটি এবং চালকে আটক করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ