• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

ডিমলায় উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়ী

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নে পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ, এইচ, এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি ৯ হাজার ৬২৩ ভোট পেয়েছেন।
উপনির্বাচনে এ,এইচ,এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২৮ ভোট ও আমিনুর রহমান আনারস প্রতীকে পেয়েকেন ৭৮৪ ভোট।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।
রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।
তিনি বলেন, শান্তিপূর্ন পরিবেশে এই উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ