• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে আশ্রয়ন বাসীদের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে সরকারি ঘরে আশ্রিত (আশ্রয়ন প্রকল্পের) পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “রমজান উপহার” এর প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৫ ঘটিকায় থানাহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পুটিমারী কাজল ডাঙ্গাঁ (উচাভিটা) গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার “আশ্রয়ন প্রকল্পের” সুবিধাভুগি ১৯ টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসের “রমজান উপহার” ১৯ টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজে ছিল, চাল ১০ কেজি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলাবুট, লবন, চিনি, মুড়ি, খেজুর ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এস এম রাফি প্রমুখ উপস্থিত ছিলেন। এ সব উপহার হাতে পেয়ে আনন্দে সবার জন্য প্রাণ ভরে দোয়া করেন আশ্রয়নবাসী আলেয়া বেওয়া, ফজিরন বেওয়া, কোহিনূর বেওয়া, হাজেরা বেওয়া, রাহেনা বেওয়া ও নেছামন বেওয়াসহ আরও অনেকে। তারা আরও বলেন আল্লাহ্ তোমার গুলেক যুগ যুগ ধরে বাচি থুক বাবা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ