• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হাসপাতালের টয়লেটে পাওয়া নবজাতকের পরিচয় মেলেনি

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের পিতা-মাতার পরিচয় এখনো মেলেনি। এদিকে উদ্ধারের পর থেকে নবজাতকের দেখা দিয়েছে শ্বাসকষ্ট। ফলে আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর জানান, শিশুটি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। তাই উন্নত চিকিৎসার জন্য আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরসহ উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, হাসপাতালের রেজিস্টারে নবজাতকের মায়ের দেওয়া নাম ও ঠিকানায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু উক্ত ঠিকানায় ওই নামে কোন কিশোরীকে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে প্রসব ব্যাথা নিয়ে এক কিশোরী জেলার জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। জরুরী বিভাগে ওই কিশোরী নিজের নাম রুবিনা বেগম এবং তিনি উপজেলার কুঠিপাড়া এলাকায় বাসিন্দা উল্লেখ করে টয়লেটে চলে যান। কিছুক্ষণ পর টয়লেট থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করে ওই কিশোরী। এ সময় হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীরা টয়লেটে সদ্য ভূমিষ্ট নবজাতককে দেখতে পেয়ে কর্তব্যরত নার্সকে জানায়। পরে হাসপাতালে সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ