• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে আমিজার রহমান (৬২) নামের এক মানষিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে চিকনমাটি দোলা পাড়া এলাকায় মিতালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

মৃত ওই বৃদ্ধ উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।

জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, ভারত হতে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ও ডোমার স্টেশন পার হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের অভিমুখে যাত্রা করে। বিকাল ৩টার দিকে চিকনমাটি দোলাপাড়া এলাকায় মানষিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ কাটা পড়ে সেখানেই নিহত হয়।

মৃতের নাতি জামিয়ার রহমান (২৪) বলেন, আমার দাদা আগে ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। সাথে হাঁস বিক্রিও করতো। বেশ কয়েকমাস হতে আমার দাদা মানষিক ভারসাম্যহীন সমস্যায় ভুগছিল। তিনি প্রায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেত।

সৈয়দপুর জিআরপি থানার এসআই মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ