• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে হাসপাতালে রোগীর মাথা ফাটিয়ে দিলেন ডাক্তার 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের চিলমারীতে চিকিৎসা ব্যবস্থাপত্র পরিবর্তন করতে যাওয়ায় এক কর্তব্যরত চিকিৎসক কর্তৃক দরজা বন্ধ করে ভর্তিতে থাকা এক রোগির মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী। হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিনের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মন্ডলপাড়া গ্রামের মৃত শমছ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৬০) ডায়রিয়ার আক্রান্ত হয়ে গত ২৮মার্চ চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বৃহস্পতিবার বিকালে তিনি ব্যবস্থাপত্র হাতে নিয়ে মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসানের কাছে গেলে চিকিৎসকের সাথে বসে থাকা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, ডাক্তার ও রোগীর মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে চিকিৎসক তার কক্ষের দরজা বন্ধ করে রোগীকে মারধর করতে থাকলে রোগীর মাথা ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করা হয়েছে। আহত রোগী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ৩দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে ডায়ারিয়া আরোগ্য না হওয়ায় চিকিৎসা পরিবর্তনের জন্য ব্যবস্থাপত্র হাতে নিয়ে ডা,মাহমুদুল হাসানের রুমে যান তিনি। সেখানে প্রবেশ করা মাত্র গ্লোব ফার্মাসিউটিক্যালস এ কর্মরত প্রতিনিধি আরিফ তার হাত থেকে কাগজটি কেড়ে নেয়। তিনি কেন কাগজ কেড়ে নিলেন এমন কথা জানতে চাইলে ডা.হাসান ও আরিফ রুমের দরজা বন্ধ করে কিল-ঘুষি মারে এবং দেয়ালের সাথে ধাক্কা দিয়ে রুগীর মাথা ফাটিয়ে দেয়।
ধস্তাধস্তিতে মাথা ফেটে যাওয়ার কথা স্বীকার করে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.মাহমুদুল হাসান জানান, রোগী আমার রুমে আসলে আমার সাথে বসে থাকাদের সাথে বাকবিতন্ডা বাধে। এ সময় বাহির থেকে রোগীর অভিভাবক বিক্ষিপ্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বলেন, আমি জরুরী মিটিংয়ে ছিলাম। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন বলেন, হাসপাতালে বিবাদমান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরবর্তীতে বসে একটা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ