• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৭ এপ্রিল থেকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

সিসি নিউজ ডেস্ক।। আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির এ তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়।

ঈদে ঘরমুখো মানুষের ‘দুর্ভোগ কমাতে’ এবারই প্রথমবারের মতো ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে টিকিট কেনার জন্য যাত্রীদের আগেই নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার জন্য রেলওয়ের টিকিটিং ওয়েব পোর্টাল বা রেল সেবা অ্যাপে গিয়ে যে কোনো মোবাইল থেকে নিবন্ধন করা যাবে। টিকিট বিক্রির প্রথম দিন (৭ এপ্রিল) মিলবে ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিলে পাওয়া যাবে ১৮ এপ্রিলের; ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের; ১০ এপ্রিল পাওয়া যাবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।

এদিকে আগামী শনিবার থেকে যাত্রীরা তাদের ভ্রমণের ১০ দিন আগেই ট্রেনের টিকিট কিনতে পারবেন। আগে ভ্রমণের নির্ধারিত তারিখের পাঁচ দিন আগে অগ্রিম টিকিট কেনার সুযোগ ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ