• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে খাদ্য প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।
অভিযানে শহরের কাজীপাড়ার আমান ফুড প্রডাক্টসে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)  অনুমোদনপত্র নবায়ন না থাকায় ও  কাপড়ে দেওয়া ক্ষতিকর রং উৎপাদিত খাদ্যেপণ্যে ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পশ্চিম পাটোয়ারিপাড়ার টপ লাচ্ছা ও সেমাই উৎপাদন কারখানায় বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের অনুমোদন না থাকায় ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে উৎপাদিত খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ