• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল পাচ্ছে প্রায় ৪০ হাজার পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩৯ হাজার ৪২৯ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠু ভাবে চাল বিতরণ সম্পন্ন করতে তদারকি করছেন প্রশাসন ও ট্যাগ অফিসাররা।
অভাবের সংসারে চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।
আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য ঈদ উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ