নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে রেখা পরিবহন বাসের চাপায় কবির মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কবির মিয়া (১৮) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিকপাডা কুযা পাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান ছেলে। সে গোপালপুর টেকনিক্যাল কলেজের এইচএসসি দ্বিতীয বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় নিহতর খালাতো ভাই শাহিন আলম গুরুতর আহত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেেছ।মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকাল ১০.৪৫ মিনিটে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও হোটেল কিছুক্ষণ এর মাঝামাঝি স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতর খালাতো ভাই শাহিন আলম জানান, মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে নবাবগঞ্জ আসার পথে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রেখা পরিবহনের বাসকে ( ঢাকা মেট্রো-ব ১৫-৪০৬১) ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পিছন থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় আনেন, পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, এঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।