সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এক শ’ সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শহরের শহীদ ডা. সামসুল হক সড়কের কো-অপারটিভ মার্কেটে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় এলামনাই এসোসিয়েশনের উপহার সামগ্রী বিতরণ কমিটির আহবায়ক মো. আসাদুল ইসলাম আাসাদ, সদস্য সচিব আবুল কালাম আজাদ, হাফিজুল ইসলাম নাম্নু, রবিউল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, লাবু, ডাঃ রকি, পাপন, রাহি ও আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, সরিষার তেল ১০০ গ্রাম,লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম, দুধ পাউডার ১০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম এবং নগদ ৮০০ টাকা।
