জয়পুরহাট প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস পি গোরাই ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা জানায়।