• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তা নদী থেকে বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুর রহিম লালমনিরহাট সদরের তিস্তা আফজালনগর গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিম ঈদের দিন দুপুরে তিস্তা ব্রিজ এলাকায় বেড়াতে গিয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর সন্ধানে মাইকিং করে। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতু এলাকায় পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আব্দুর রহিমের মামা অবির উদ্দিন বলেন, ‘রহিমের কথা বলতে একটু সমস্যা হয়। পরিবারের লোকজনের সঙ্গে সে ঈদের নামাজ পড়ে। এরপর বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। আজ দুপুরে তিস্তা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে গিয়ে দেখি এটি ভাগনের লাশ।’

লাশ উদ্ধারের খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ