• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

পলাশবাড়ীতে কর্তব্যে অবহেলায় এক কেন্দ্রের ২ শিক্ষককে অব্যাহতি

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পিয়ারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। কর্তব্যে অবহেলার দায়ে তাঁদের পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

তাঁরা হলেন, গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) শিউলি বেগম ও নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষক আব্দুল্লাহ আল মতি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ‘ওই দুই শিক্ষক যে কক্ষে দায়িত্বপালন করছিলেন, সেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী বহুনির্বাচনী নৈর্ব্যক্তিক পরীক্ষায় একই সেট পূরণ  করছিল। যেটা দেখার দায়িত্ব ছিল ওই শিক্ষকদের। তা না করায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ