• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডিমলায় একই পদে দুই শিক্ষক নিয়োগ: প্রধান শিক্ষক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে  আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান রুস্তম আলী। তিনি ২০১৯ সালে এমপিওভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু একই বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জালিয়াতি করে একই পদে বিকাশ চন্দ্র নামের একজনকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তির আবেদন পাঠান। পরবর্তীতে চাকরি এমপিওভুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির আরো দুইজনের নাম উল্লেখ করে নীলফামারী আদালতে মামলা করেন রুস্তম আলী।

এ মামলার অপর আসামিরা হলেন বিদ্যালয়ের তৎকালীন সভাপতি সায়েদুল ইসলাম ও সদস্য বিকাশ চন্দ্র।

ভুক্তভোগী শিক্ষক রুস্তম বলেন, ‘সহকারী শিক্ষক হিসেবে সামাজিক বিজ্ঞানের শিক্ষক পদে ওই প্রতিষ্ঠানে ২০১৫ সালে নিয়োগ পাই। প্রধান শিক্ষক জালিয়াতি করে একই পদে দুজন শিক্ষককে নিয়োগ দেখান। বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমার এমপিও এনে দেবেন বলে জানান। কিন্তু আজও আমাকে এমপিওভুক্ত করা হয়নি।’

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘শিক্ষক নিয়োগে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ