চিলাহাটিতে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর চিলাহাটি পাটোয়ারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারে বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় নবাব উদ্দিনের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খোলা আকাশের নিচে অবস্থান করছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস  হ্যাপি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শাড়ি, লুঙ্গি, কম্বল ও চালসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Posted

in

by