নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও ঝাড়ু মিছিল

সিসি নিউজ।। হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা ও উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচী ও ঝাড়ু মিছিল করেছে। শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় শিব মন্দির চত্তর থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লাণ পাদদেশে ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি সঞ্জয় কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায় এবং নীলফামারী সদর উপজেলা শাখার আহবায়ক মুকুল রায় ও সদস্য সচীব বাসুদেব রায়সহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকরা।


Posted

in

by