• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা ঘোড়াঘাটের ঐতিহ্য

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা ঘোড়াঘাটের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় ‍এবারও দিনাজপুরের ঘোড়াঘাটে  পূজা অর্চনা, কীর্তন, ভগবত গীতা পাঠ, গঙ্গা স্নান সহ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুনী দশহরা মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলার মূল আনুষ্ঠানিকতা মঙ্গলবার (৩০ মে) ভোর থেকে গঙ্গা স্নানের মধ্য দিয়ে  শুরু হলেও মূলত ২/১ দিন পূর্বে থেকেই মেলার প্রস্তুতির মধ্য দিয়ে লোকসমাগম ও বেচাকেনা অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মোচনের লক্ষে পাশ্ববর্তী ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলার হাজার হাজার নারী পুরুষের সমাগমের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা  মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, ঋষিঘাট নামকরণটি করা হয়েছিল বহুসময় পূর্বে  এখানে মনি ঋষিদের আগমনের কারণে। হিন্দু ধর্মাবলম্বীদের পাপ মোচনের লক্ষ্যে যুগ যুগ ধরে এ গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
মেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রিপন চন্দ্র সরকার জানান, ঘোড়াঘাট থানা পুলিশ, গ্রাম পুলিশ সহ মেলা কমিটির স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায়  বাড়তি নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে এ মেলা সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ