• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৈদুতিক পোলে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে বৈদুতিক পোলে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে,বিনয় চন্দ্র সরকার (৫৬)নামে এক গাড়ী চালক গুরুতর আহত হয়েছে। এঘটনায় দুইজন যাত্রী আহত হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বারোকোনা নামক স্থানে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাড়েকে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রংঙের মাইক্রোবাস দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাড়েকের বারোকোনা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে বৈদুতিক খুটির সাথে ধাকা লেগে (ঢাকা মেট্রো-চ ১৬-৩২-৪৩)মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়,এতে বৈদুতিক পোলটি ভেঙে যায়। এসময় মাইক্রোবাসের চালক বিনয় গুরুতর আহত হয়। খবর পেয়ে আহত অবস্থায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি করালে, তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম কলেজ ও হাসপাতালে প্রেরন করে। বাক্রোবাসে থাকা আরও দুইজন সামন্য আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিয়ন্ত্রয়ন হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে,চালক আহত হয়েছে।খবর পেয়ে ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ