• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের ৮ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন

সিসি নিউজ।। নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের আট বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার। ওই সম্মেলন ঘিরে সভাপতি পদে তিন এবং সাধারণ সম্পাদক পদে মাঠে রয়েছেন পাঁচ প্রার্থী। নেতাকর্মীদের সমর্থনের আশায় এসব প্রার্থীর বেড়েছে দৌঁড়ঝাপ।

নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টায় আয়োজন করা হয়েছে সম্মেলনের। আয়োজন ঘিরে অনুষ্ঠানস্থলসহ আশপাশ এলাকা শোভাপাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা রং বে-রঙের ফেস্টুন ব্যানার টানিয়ে সমর্থন চেয়েছেন নেতাকর্মী ও কাউন্সিলরদের।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা জানান, সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেকমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। স্বাগত বক্তৃতা দিবেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী। সম্মেলনে নতুন সভাপতি সাধারণ সম্পাদক কে হবেন নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে বিশ্লেষণ। তবে যোগ্য ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা করছেন সাধারণ নেতাকর্মীরা।

ত্রি-বার্ষিক ওই সম্মেলন ঘিরে সভাপতি পদের প্রত্যাশী রয়েছেন তিনজন। তারা হলেন বর্তমান সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় রায় খোকন। সাধারণ সম্পাদক পদের পাঁচ প্রার্থী হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিপ্লব হোসেন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান মিলু ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাদিব জামান উষা।

উল্লেখ যে, ২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার সংগঠনটির দ্বিতীয় বারের ন্যায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৪৫০জন কাউন্সিলর এবং ৯০০ জন ডেলিগেট অংশ নিবেন ওই সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ