• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি।। ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা রবিবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের দশজন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। সকালে এর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।

সম্মানিত আলোচক হিসেবে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি এবং সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন। বাংলাদেশ টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি নূর আলম ফেইক নিউজ, গুজব, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য ও প্রোপাগান্ডা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।

এছাড়াও ফ্যাক্ট চেকিং, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত, ভুয়া ওয়েবসাইট যাচাই, টেক্সট ও তথ্য যাচাই, ছবি যাচাই, স্মার্ট ফোনের ছবি যাচাই, ভিডিও যাচাই, ফেসবুক সার্চসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা দেয়া হয়। সমাপণী অনুষ্ঠানে অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা পোষ্টের শরিফুল ইসলাম ও ডেইলি সানের এম আর রাজু।

সিসিডি নীলফামারী প্রতিনিধি নূর আলম বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ও ইন্টারনিউজের কারিগরি সহায়তায় সারাদেশে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নীলফামারীতে দশজন সাংবাদিককে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ