• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

সৈয়দপুরে পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

সিসি নিউজ।।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট  নৃশংস এ হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগষ্ট’ মঞ্চস্থ  হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় গত সোমবার রাতে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে মঞ্চস্থ করা হয়। এর আয়োজন করে নীলফামারী জেলা পুলিশ। নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন।
মর্মান্তিক এই হত্যাকাণ্ডের দৃশ্যায়নে অতিথিসহ দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। নাটক শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগতাড়িত হন। ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে মঞ্চের মাধ্যমে দর্শকদের সামনে নিয়ে আসায় অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নাটকে অংশগ্রহণকারী কুশীলবদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
নাটকটি মঞ্চস্থ পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এছাড়া নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন বক্তব্য রাখেন।
প্রসঙ্গত অভিশপ্ত আগষ্ট নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি হাবিবুর রহমান। রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ