• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সিসি নিউজ।। ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও দুস্থঃদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিবিজির কর্মএলাকা পঞ্চগড় জেলার শিংরোড বিওপি ক্যাম্প এলাকার হাজী অজিউল্লাহ গয়পানি দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় দুস্থঃদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি, তেল এবং আলু) বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম। কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল কুদ্দুস সরদার, বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. সাফাদ্দীন শাহের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করে।
নীলফামারী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, উক্ত মেডিক্যাল ক্যাম্পে ৪২৩ জনকে চিকিৎসা সেবা ও ৯০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ